1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি প্রকৃতির শোভা বর্ধন করছে অবহেলিত কচুরিপানা ফুলের বুনো সৌন্দর্য: ভোলার জলাশয়ে নতুন রূপ রাজশাহীতে ১১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ: প্রযুক্তিনির্ভর নজরদারিতে সফল বিজিবি, ১০ মাসে আটক ১৭ রামেক হাসপাতালে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন: জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় উদ্ধারকৃত ৭ কেজি গাঁজা, অটো ভ্যান ও আটক মাদক ব্যবসায়ী

চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানা অধীন ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ হতে আমনুরাগামী পাকা রাস্তার ওপর থেকে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

গোপন তথ্যে অস্থায়ী চেকপোস্ট ও তল্লাশি এসআরবি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, এক ব্যক্তি ব্যাটারিচালিত অটো চার্জার ভ্যানে করে অবৈধ মাদকদ্রব্য নিয়ে রাজশাহী জেলার তানোর থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার দিকে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

৭ কেজি গাঁজা ও ভ্যান জব্দ চেকপোস্ট পরিচালনাকালে বেলা ১১টা ৪৫ মিনিটে ধৃত মাদক ব্যবসায়ী মোঃ তারিফ (৩২), পিতা-মোঃ আলম, মাতা-মোছাঃ ছেরিনা খাতুন, সাং-সতেরো রশিয়া চামাগ্রাম দুখুরমোড়, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ একটি ব্যাটারিচালিত অটো চার্জার ভ্যান চালিয়ে চেকপোস্টের কাছাকাছি এলে ভ্যানটি থামানোর সংকেত দেওয়া হয়।

তল্লাশিকালে ভ্যানে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর কী আছে জানতে চাইলে সে এলোমেলো কথাবার্তা বলে। তার কথায় সন্দেহ হলে তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্যানে থাকা ১টি প্লাস্টিকের বস্তার ভেতর ১৬টি প্লাস্টিকের সুতলির বান্ডেলের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো পৃথক ৪টি পোটলায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি পুরাতন ব্যাটারিচালিত অটো চার্জার ভ্যান এবং ১টি বাটন মোবাইল ফোন সাক্ষীদের সম্মুখে দুপুর ১২টা ৩৫ মিনিটে জব্দ করা হয়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

৥ মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট