
লালপুরে ৪ যুবলীগ নেতা আটক হয়েছেন পুলিশের পৃথক অভিযানে। নাটোরের লালপুর উপজেলায় একই রাতে অভিযান চালিয়ে যুবলীগের ওই ৪ নেতাকর্মীকে আটক করে আদালতে সোপর্দ করেছে লালপুর থানা পুলিশ।
মেহেরুল ইসলাম মোহন, লালপুর (নাটোর): বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (২০ নভেম্বর) তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০): উপজেলার ছোট বিলশলিয়া গ্রামের ফজলুর রহমান ওরফে সোনার ছেলে। তিনি নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য এবং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২. আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১): গোপালপুর বাজার এলাকার কাজী জয়নুল আবেদীনের ছেলে। তিনি গোপালপুর পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য। রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। ৩. শামিম আহমেদ (৫০): বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মৃত এছার উদ্দীন মণ্ডলের ছেলে। তিনি লালপুর উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য। রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ৪. ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬): বালিতিতা মহেশপুর গ্রামের আলাউদ্দীন সরদারের ছেলে। তিনি লালপুর উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য। রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, লালপুর থানার মামলা নম্বর-২১ (তারিখ: ১৭/১১/২০২৬, জিআর নং-৩৪০/২৬) এবং মামলা নম্বর-২৪ (তারিখ: ১৮/১১/২০২৬, জিআর নং-৩৪৩/২৬) অনুযায়ী সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। লালপুরে ৪ যুবলীগ নেতা আটক করার পর আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর