1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে পৃথক অভিযানে অবৈধভাবে পুকুর খনন ও‌ ভরাট-বালি উত্তোলনের দায়ে ২ ব্যাক্তির ২ লাখ টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুষ্টিয়ায় ছোট ভাই খুন বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে রাজশাহীতে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু রুয়েটে নানা আয়োজনে উদযাপিত হলো ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা

লালপুরে পৃথক অভিযানে অবৈধভাবে পুকুর খনন ও‌ ভরাট-বালি উত্তোলনের দায়ে ২ ব্যাক্তির ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মেহেরুল ইসলাম মোহন, লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ঢুষপাড়া এলাকায়‌ শনিবার (৩১শে মে-২০২৬) দিবাগত রাত ১টার দিকে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে মাটি কাটার সত্যতা পাওয়া যায়।

এ সময় অভিযুক্ত ব্যক্তি শামীম (৫০)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১০০০০০ /(এক লক্ষ টাকা) জরিমানা করা হয়।অপর দিকে‌ একইদিন রাত আনুমানিক ২:৩০ টায় বিলমাড়িয়া- কয়লারডহর নামক স্থানে অবৈধ ভাবে পদ্মা নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে মাহবুল ইসলাম(৪১) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

Open photo

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন সংবাদ কর্মীদের জানায়,এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলামের নের্তৃত্বে একটি চৌকস পুলিশ টিম। কৃষিজমি ও নদী রক্ষার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট