1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ:
টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন শিবগঞ্জে পদ্মার পানি অস্বাভাবিক বৃদ্ধি: ২৫০০ পরিবার পানিবন্দী, তীব্র খাবার পানি ও স্যানিটেশন সংকট পদ্মায় নৌকা ভাসিয়ে ভারতে ঢুকে আটক বাঘার ৫ বাংলাদেশি, পরিবারের কান্না থামছে না

লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর (নাটোর): নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমো ও হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল মোহরকয়া এলাকার কাউসার আলীর (২০) ঘরের টিনশেড রুমে এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় দু’টি স্মার্টফোনসহ ওই তিন প্রতারককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন:

  • কাউসার আলী (২০), পিতা: সাজদার প্রামানিক

  • সোহাগ আলী (২৩), পিতা: মিজানুর রহমান বিশু

  • ইমন আলী (১৯), পিতা: মোঃ টুটুল প্রামানিক (সবাই সাং- মোহরকয়া ভাঙ্গাপাড়া, থানা- লালপুর, জেলা- নাটোর)

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে নারী কণ্ঠে কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। এরপর কৌশলে তাদের ইমো ও হোয়াটসঅ্যাপ আইডির নিয়ন্ত্রণ নিয়ে প্রবাসী সেজে ভুক্তভোগীর পরিবার, স্ত্রী বা ভাইয়ের সাথে যোগাযোগ করত। প্রবাসে ‘আকামার মেয়াদ শেষ হয়ে গেছে’ এবং তা বাড়ানোর জন্য ১ লাখ ২০ হাজার টাকা লাগবে—এমন মিথ্যা তথ্য দিয়ে চক্রটি কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। ১১ সেপ্টেম্বর গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট