1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি ভ্যানগাড়ি উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে লালপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চামটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃত আসামিরা হলো:

  • সোহান প্রামাণিক (২২) — পিতা: মামীম হোসেন

  • মাসুম হোসেন (২৫) — পিতা: আক্কাস আলী

  • আলিফ মন্ডল (২২) — পিতা: জালাল মন্ডল

    (আসামিদের সবার বাড়ি লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে।)

অভিযান ও মামলার বিবরণ: লালপুর থানার পুলিশ সদস্যগণ চামটিয়া গ্রামের ইকরাম হোসেনের (৫০) বসতবাড়ির সামনে থেকে ভ্যান চোর চক্রের এই তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করে। উদ্ধার করা হয় চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান এবং চুরির অপরাধে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭পর্যায়ভুক্ত ৩৭৯ ও ৪১১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট