1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া তামার তার উদ্ধার, গ্রেফতার ১ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় প্লাবিত চকরাজাপুরে ১০০ বন্যার্ত পরিবারের মাঝে আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ নাচোলে জামায়াতে ইসলামীর ‘যুব সমাবেশ–২০২৬’ ও বনভোজন অনুষ্ঠিত লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া তামার তার উদ্ধার, গ্রেফতার ১ বিদেশি বিনিয়োগকারীদের নজরে পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকল নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দেবহাটার কামটায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট দেবহাটায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সারিয়াকান্দিতে ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে উত্তেজনা: প্রধান শিক্ষক হাসপাতালে, শিক্ষার্থীদের মানববন্ধন আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া তামার তার উদ্ধার, গ্রেফতার ১

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে গ্রামীণফোন টাওয়ার থেকে চুরি যাওয়া তামার তার উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ৮টার দিকে লালপুর থানাধীন আঙ্গারীপাড়া মৌজায় মাহাবুব আলমের লিজকৃত জমিতে অবস্থিত গ্রামীণফোন টাওয়ার থেকে তামার তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আঙ্গারীপাড়া গ্রামের মজনু আলীর ছেলে রবিন হোসেনকে (২২) চোরাই তামার তারসহ হাতেনাতে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, তামার তার চুরির ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট