1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের পদ্মা নদীতে স্পীডবোটের মধ্যে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

লালপুরের পদ্মা নদীতে স্পীডবোটের মধ্যে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন লালপুর-নাটোর: নাটোরের লালপুর উপজেলার চর জাজিরা‌ মৌজার পদ্মা নদীর তীর থেকে একটি স্পিডবোটের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ জুন-২০২৬)বিকেলে চর জাজিরা মৌজার পদ্মা নদীর কিনারা হতে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আজিজুল হক ঝড়ু (৩৫)।তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাবনা পাড়া এলাকার আব্দুল শেখ এবং হাসিনা বেগম দম্পতির ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়,কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজেলার হবির চর এলাকায় বালু মহলকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।প্রাথমিক তথ্যে জানা গেছে, বেলাল গ্রুপ ও কাকন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

Open photo

পুলিশ জানায়,স্থানীয়‌ ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পিডবোট লাশ‌ সহ জব্দ করে লাশ পর্যবেক্ষক করে দেখা যায় নিহতের বাম চোখের উপরের পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে এবং গুলি মাথার ওপরের অংশ দিয়ে বের হয়ে গেছে।ঘটনাস্থল থেকে একটি সবুজ ও নীল রঙের স্পিডবোটও উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার শফিকুল ইসলাম ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম শুরু করেন।

এ সময় লালপুর থানার অফিসার ইনচার্জ ও থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিজুল হক ঝড়ু চারঘাট এলাকার একটি বালু উত্তোলন পয়েন্টে কাজ করতেন। বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট