1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি রূপসাঃ রূপসায় থানা পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক যুবক গ্রেপ্তার। ১৯ জুন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পা গোপালগঞ্জ জেলার বেতগ্রাম গ্রামের শেখ হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রূপসা থানার এসআই মশিউর রহমান সরকারী গাড়িযোগে জরুরি ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের রফিকুল ইসলাম (৬১) বাড়ির সামনে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে রেখেছিল। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তার দেহ তল্লাশি করে ট্রাউজারের পেছনের কোমর থেকে একটি খালি ম্যাগাজিনসহ বাটযুক্ত বিদেশি ৭.৬৫ পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘MADE IN CHINA’ লেখা রয়েছে বলে পুলিশ জানায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট