1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি(রূপসা): বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার ৪নং টিএসবি ইউনিয়ন শাখার উদ্যোগে ২৬ জুন শুক্রবার সকাল ৮ টায় দক্ষিণ খাজাডাঙ্গা ইকরা ইসলামিক ক্যাডেট একাডেমির প্রশিক্ষণ সেন্টারে দিনব্যাপী (প্রশিক্ষণমূলক) কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবিরে ইনফাক ফি সাবিলিল্লাহ’র উপর কোরআন-হাদিস থেকে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। দাওয়াতি কাজের গুরুত্ব ও পদ্ধতির উপর বিশেষ অতিথির আলোচনা করেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুন্সি মইনুল ইসলাম, আনুগত্য মহাসাবা ও পরামর্শের বিষয়ে আলোচনা করেন অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়ন জামায়াত আমির ও ৪ নং টিএসবি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আসাদুজ্জামান। ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলীর উপর আলোচনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ রেজাউল কবির খান,যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের অগ্নিপরীক্ষার বিষয়ে আলোচনা করেন উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন। ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ সাফিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সেক্রেটারি ও রুপসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাজিমুদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুব বিভাগের সহকারী পরিচালক হাফেজ সাইফুল ইসলাম। এর পূর্বে পবিত্র কুরআনের সূরা যিলযালের তাফসীর পেশ করেন ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী। এসময় আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আব্দুল গফ্ফার, আব্দুল মান্নান, আলমগীর ফকির, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম,সোহাগ শেখ, হাফেজ হারুন-অর-রশিদ, হেকিম মোহাম্মদ সাইফুল ইসলাম,আইয়ুব আলী, আলী হায়দার খোকন, ময়েন শেখ, শাহাবুদ্দিন, মিজানুর রহমান শেখ,সাইফুল ইসলাম, মাস্টার মিরাজুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ।

দিনব্যাপী এ (প্রশিক্ষণমূলক) শিক্ষা শিবিরে প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট