1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে হাই-পারফমেন্স কম্পিউটিং ল্যাবের শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রুয়েটে হাই-পারফমেন্স কম্পিউটিং ল্যাবের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

সংবাদ বিজ্ঞপ্তি………..

মঙ্গলবার (২৬ জুলাই) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে (সিএসই) হাই পারফরমেন্স কম্পিউটিং ল্যাব উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১ টায় ফিতা কেটে এই ল্যাবের উদ্বোধন রুয়েট ভাইস-চ্যান্সলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সিএসই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুজ্জামান, সিএসই বিভাগের অধ্যাপক ড. মো আলী হোসেন। অনুষ্ঠানে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদ, সিএসই বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক আজমাইন ইয়াক্কীন সৃজন।

 

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুয়েট ভাইস-চ্যান্সেলর বলেন, “ মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অংশীদার হতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাই-পারফরমেন্স কম্পিউটিং ল্যাবটি স্থাপন করা হয়েছে।”

উল্লেখ্য যে, হাই-পারফরমেন্স কম্পিউটিং ল্যাবটিতে রয়েছে অত্যাধুনিক ৩০ টি ওয়ার্কস্টেশন। প্রতিটি ওয়ার্ক স্টেশনে যুক্ত করা হয়েছে হাই-পারফরমেন্স জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট)। গবেষণা নির্ভর প্রকল্প এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিতে এই ল্যাবটি ভূমিকা রাখবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ল্যাবটি স্থাপনের ফলে মেশিন লার্নিং, ডিপলার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন ক্ষেত্রে হাই-পারফরমেন্স কম্পিউটিং এর কাজ সম্পাদন করা সহজতর হবে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট