1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক

রুয়েটে ডি-নথি কার্যক্রম ও প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ অধিকতর স্বচ্ছতা এবং দ্রুততার সাথে নিষ্পন্নের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ডি-নথির লাইভ সার্ভারে যুক্ত হয়েছে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারে ডি-নথি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজ শনিবার সকালে ডি-নথি সফলভাবে ব্যবহার ও বাস্তবায়ন কার্যক্রম এবং ১৮-১৯ মে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ এটুআই প্রোগ্রামের জুনিয়র কনসালটেন্ট (নথি) মো. সজিবুর রহমান সর্দার। এতে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন  ডি-নথি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. আসিফ আল আমিন।    #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট