1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক মেয়রের সাথে রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাসিক মেয়রের সাথে রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ৬ ডিসেম্বর ২০২২২……………………………………………………

বাংলাদেশ কৃষক লীগ, রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

এরপর মঙ্গলবার বেলা ১২টায় নগর ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলী খাঁন, জেলা কৃষক লীগ সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, তরিকুল হাসান বাচ্চু, আসাদুল হক দুখু, কাজী আব্দুল হান্নান তংকু, রফিকুল ইসলাম রফিক, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগ সাবেক যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জ্বল, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম মানিক, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আনারুল হক, কাটাখালী পৌর সভাপতি টিপু সুলতান, পারিলা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, সহ-সভাপতি আব্দুস সামাদ, হরিয়ান সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, হরিপুর ইউনিয়ন সভাপতি মাসাদুল ইসলাম স্বপন, বড়গাছী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ও রাসিকের প্রকৌশলী কবি কামাল পারভেজ সবুজ, মোহনপুর উপজেলা কৃষক লীগের সভাপতি জমসেদ,  সাধারণ সম্পাদক শামীম, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নিরেন চন্দ্র, সাবেক  সাধারণ সম্পাদক ইমন মন্ডল, তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার, বাঘা উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাপ হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট