1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদের চলমান উন্নয়ন কাজ এবং মহিষবাথান গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে রাসিক প্রশাসক মসজিদের চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁর কাছে মসজিদের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রশাসক সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে তিনি লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় ঈদগাহ মাঠের সার্বিক অবস্থা ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এরপর রাসিক প্রশাসক লক্ষ্মীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মাদ্রাসার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইমরান হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সহ-সম্পাদক মোঃ শহীদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Open photo

এছাড়া লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শওকত আলী ও শাহানুর ইসলাম মিঠু; লক্ষ্মীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব রফিকুল ইসলাম এবং মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাজির আহম্মেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ইশাসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মিল্টন ও মুস্তাক এবং যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট