1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক নির্বাচন: ভোট দিয়েছেন মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাসিক নির্বাচন: ভোট দিয়েছেন মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক…………………………………………..

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার (২১ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল উপশহর কেন্দ্রে ভোট প্রদান করেন মেয়র প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। ভোট প্রদানের পর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, কনিষ্ঠ কন্যা মাইশা সামিহা জামান শ্রেয়া।

 

সাংবাদিকদের ব্রিফিং এর সময় খায়রুজ্জামান লিটন সমৃদ্ধ রাজশাহী গড়ার লক্ষ্যে আবারও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। তবে বিএনপিসহ অন্য সব দল এই নির্বাচনে এলে আরও ভালো লাগতো। তারা নির্বাচনে না এসে ভুল করেছেন বলে মন্তব্য করেন খায়রুজ্জামান লিটন।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, এখন পর্যন্ত নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। শেষ পর্যন্ত এমন পরিবেশই থাকবে। রাজশাহী শান্তির নগরী এখানে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বলেন লিটন।

খায়রুজ্জামান লিটন বলেন, পরিবেশ ভালো আছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দেবেন। সব মিলিয়ে রাজশাহীতে ৬০ শতাংশের ওপরে ভোট কাস্টিং হবে বলেও আশা প্রকাশ করেন খায়রুজ্জামান লিটন।

এদিকে ভোট প্রদান শেষে দুপুর ১২টা পর্যন্ত শহীদ নজমুল হক উচ্চ বিদ্যালয়, ১ নং  দরিখড়বোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ই নূর দাখিল মাদ্রাসা তেরোখাদা, আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালদা কলোনী,রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,  নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজ, কাশিয়াডাঙ্গা, মোল্লাপাড়া সরকারি  প্রাইমারি বিদ্যালয়,মোমেনা বক্স ইউসেফ স্কুল, কাশিয়াডাঙ্গা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী কোর্ট একাডেমী, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) কেন্দ্র পরিদর্শন কমরেন মেয়র নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান র্লিটন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট