1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক নির্বাচনে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনির মনোনয়নপত্র দাখিল - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাসিক নির্বাচনে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনির মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাগর নোমানী, রাজশাহী………………………………….

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী আমেজে চলছে প্রচার প্রচারণা। মনোনয়ন পত্র উঠানোর শেষ সময় ছিলো ১৮ মে-২০২৩। মনোনয়ন পত্র দাখিল ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত। ২২ মে বেলা সাড়ে ১১টায় মনোনয়ন পত্র দাখিল করেন ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রনি।

 

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নিজ ওয়ার্ডবাসীকে একটি পরিস্কার-পরিচ্ছন্ন ও ডিজিটাল ওয়ার্ড উপহার দিতে চান সাবেক বাসের মেম্বারের সুযোগ্য পুত্র ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ রনি।

 

মনোনয়ন পত্র দাখিল শেষে জনপ্রিয় এই কাউন্সিলর পদ প্রার্থী মোহাম্মদ রনি বলেন, আসন্ন ২১জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে ওয়ার্ডের জনগণের দোয়াই বিজয়ী হবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে আমার ওয়ার্ডবাসী আধুনিক সুযোগসুবিধা থেকে বঞ্চিত। এছাড়া বৃষ্টির সময় এলাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। অসহায় মানুষদের কথা চিন্তা করেই আমি এবার নির্বাচনে অংশ নিয়েছি। আমি যদি এবারের নির্বাচনে কাউন্সিলর হতে পারি বয়স্ক সকল ব্যক্তিকে ভাতার আওতায় আনার চেষ্টা করবো। দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রী এম্বুলেন্স ও বিনামূল্য চিকিৎসা সেবা চালু করবো।

 

মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সুমন ও ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট