
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বিদ্যুৎ শাখার স্ট্রিট লাইট মিস্ত্রি মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানা গেছে, নগরীর সবজিপাড়া এলাকার নিবাসী রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামান মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বাদ জোহর রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় নিজে উপস্থিত থেকে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
উক্ত জানাজায় রাসিকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মরহুমের সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#