1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল

রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। বুধবার(৪ ফেব্রুয়ারি) গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন থেকে শুরু করে তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন, কালীগঞ্জ বাজার, তানোর হাসপাতাল মোড় ও কৃষ্ণপুর হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এবি পার্টির নির্বাচনী বার্তা পৌঁছে দেন।

গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব হ্রাস, আইনের শাসন প্রতিষ্ঠা,, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এবং আলেম-উলামা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি—এই বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

এসময় তিনি তাঁর নির্বাচনী প্রতীক ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঈগল প্রতীক সাহস, দৃঢ়তা, স্বাধীনতার চেতনা ও আত্মনবায়নের প্রতীক। ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। গণসংযোগে তানোর-গোদাগাড়ী এলাকায় স্লোগানে মুখরিত হয়ে ওঠে—“আসুন বদলে যাই, বদলে দেই”, “এবি পার্টির অঙ্গীকার—রাষ্ট্র হবে জনতার”,“দুর্নীতির দিন শেষ—গড়বো নতুন বাংলাদেশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট