1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর মনোনয়ন বৈধ

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) সংসদীয় আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (৩ জানুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তার দাখিলকৃত মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করেন। যাচাই শেষে কোনো আইনগত ত্রুটি বা তথ্যগত অসঙ্গতি না পাওয়ায় মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের যাচাই-বাছাইয়ে ভোটার স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্রের তথ্য ও অন্যান্য শর্ত কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। একই আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর ক্ষেত্রে কোনো গড়মিল পাওয়া যায়নি। মনোনয়ন বৈধ হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো।

Open photo NaN

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, “নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। জনগণের ভোট ও সমর্থন পেলে রাজশাহী-১ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করব।”বেকার ছেলে-মেয়েদের ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে প্রথম টার্গেট।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট