1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি ক র্পোরেশন নির্বাচন তুঙ্গে: জনপ্রিয় ১৪নং ওয়ার্ড প্রার্থী আনোয়ার হোসেন আনার প্রতীক ঘুড়ি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহী সিটি ক র্পোরেশন নির্বাচন তুঙ্গে: জনপ্রিয় ১৪নং ওয়ার্ড প্রার্থী আনোয়ার হোসেন আনার প্রতীক ঘুড়ি

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাগর নোমানী…………………………………………………………………..

আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক সফল জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিল ও পদপ্রার্থী আনোয়ার হোসেন আনার সকলের কাছে দোয়া প্রার্থী। ওয়ার্ডবাসির সকলের আশা ২১জুনের নির্বাচনের জয়ের ধ্বনি আনোয়ার হোসেন আনার ইনশাআল্লাহ।আগামী ২১ শে জুন দেশের ৫ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসির ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে বইতে থাকে নির্বাচনী হাওয়া। ভোটারদের সাথে কুশল বিনিময় শুরু করে প্রার্থীরা। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন আনার ।

 

তিনি ঘুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন। ২ জুন (শুক্রবার) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঐদিন ১৪ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ঘুড়ি প্রতীক পান।

 

প্রতীক বরাদ্দ পেয়ে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন গণমাধ্যমের এক সাক্ষাৎ বলেন, এবারে আমি ঘুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছি। ১৪ নং ওয়ার্ডবাসীর উন্নয়নের প্রতীক এবার ঘুড়ি। ওয়ার্ডবাসী গতবারের মতো এবারও আমার প্রতি আস্থা রেখে ভোট দিবেন বলে আমি শতভাগ আশাবাদী। রাসিকের অন্য সব ওয়ার্ডের চেয়ে আমার ওয়ার্ডে সর্বোচ্চ কাজ হয়েছে। গত ৫ বছরে ওয়ার্ডটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এবার নির্বাচিত হলে স্মার্ট ও ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলবো ইনশাআল্লাহ।

 

করোনাকালীন সময় আমি অসহায় মানুষের পাশে সব সময় ছিলাম। ওয়ার্ডবাসীর ভালোবাসায় ইনশাআল্লাহ আবারও জয় হবে। জনপ্রিয় এই কাউন্সিলর প্রার্থী আনোয়ার আরও বলেন, ওয়ার্ডবাসী এখন অনেক সচেতন। আমার ওয়ার্ডে শিক্ষিত মানুষের হার বেশি। তাই এখানে ফাকিবাজ ওয়ার্ড কাউন্সিলর চলবে না। এখানে যারা কাজ করবে জনগণ তাদেরকে ভোট দিবেন। ওয়ার্ডে কাজ করেছি শতভাগ। এই বিশ্বাসেই আমি শতভাগ নিশ্চিত জনগণ আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। প্রতীক বরাদ্দের সময় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অভিযোগ বক্স বসানো হবে এবং অভিযোগগুলো দ্রুত সমাধান করা হবে। যুব সমাজকে বাচাঁতে মাদক মুক্ত সমাজ গড়বো। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, রাসিক নির্বাচনে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ১১২ জন। তবে মেয়র পদে ৪ জন ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন লড়াই করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট