1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিটি প্রতিবেদক……………………………………………

রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নগরীর রাণীবাজারস্থ জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

পুর্ননির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ বুলবুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ,স্বাধীনতা শিক্ষক পরিষদ, রাজশাহীর নেতৃবৃন্দ, রাজশাহী বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, ধর্ম সংঘ, রাজশাহী, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপ, ইনসাব রাজশাহী জেলা কমিটি, রাজশাহী কলেজ রিপোর্টাস ইউনিটি সহ সর্বস্তরের জনসাধারণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট