1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটিকে দৃষ্টিনন্দন শহরে পরিণত করায় মেয়র লিটনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহী সিটিকে দৃষ্টিনন্দন শহরে পরিণত করায় মেয়র লিটনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ  পতিনিধি………………………………………………………..

রাজশাহী সিটিকে দৃষ্টিনন্দন শহরে পরিণত করায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে রাজশাহী ঘুরে দেখার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

 

সোমবার (৩ জুলাই) দুপুরে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে রাজশাহীর মেয়রকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, সিলেটের মেয়রকে রাজশাহী শহর ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

 

এ সময় সরকারপ্রধান বলেন, ‘ভালো মানের হোটেল থাকলে রাজশাহীতেও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব। ব্যবসায়ীরা উদ্যোগ নেবেন বলে আশা করি।

 

প্রত্যেক মেয়র নিজ নিজ এলকার সৌন্দর্য্যবর্ধনের কাজ করে সিটি করপোরেশনগুলোকে নান্দনিকতায় ভরিয়ে তুলতে পারেন। জনগণের সেবা করবেন। নগরগুলোকে আরও উন্নয়ন করতে হবে। নদীগুলো আবারও ড্রেজিং করতে হবে।

 

উল্লেখ্য, সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রাসিকের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাসিকের নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করান। আর রাসিকের নির্বাচিত ৩০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত ওয়ার্ড এর নারী কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহীন আকতার রেণী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট