1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

রাজশাহী সার্কেলের  জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আবুল কালাম আজাদ……………………………………………….

 

প্রকৌশলী স্বামীর অবৈধ অর্থকে বৈধ করার অপচেষ্টার অভিযোগে রাজশাহী সার্কেলের  জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার (৭ জুন) রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আমির হোসাইন বাদি হয়ে এ মামলা করেন।

 

মামলার আসামির নাম সোমা সাহা। তিনি প্রকৌশলী পরিমল কুমার কুরীর স্ত্রী। তারা ঢাকার মিরপুর-২ এর বাসিন্দা।

 

দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, আসামী সোমা সাহা বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মামলায় উল্লেখ করা হয়েছে, তিনি তার স্বামী পরিমল কুমার কুরীর অসাধু উপায়ে অর্জিত অর্থকে বৈধ করার অপচেষ্টা করেছেন। এই  অর্থ দিয়ে তিনি সম্পদের মালিকানা অর্জন এবং আয়কর নথিতে তা দেখান।  অসাধু উপায়ে ১ কোটি ১৯ লক্ষ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বিশেষ মামলা নম্বর ০৫/২০২২ হিসেবে রেজিস্ট্রি করা হয়েছে।

 

উল্লেখ্য, তার স্বামী রাজশাহী সার্কেলের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরী বিরুদ্ধে ৩৬ লাখ ১২ হাজার ৬৭৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য অসদ উদ্দেশ্যে গোপনসহ মিথ্যা তথ্য প্রদান ও অসাধু উপায়ে অর্জিত অর্থের উৎসের সাথে অসংগতিপূর্ণ ৫০ লক্ষ ৪৩ হাজার ৫১৬  টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করার দায়ে সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে।#

 

এডিট: আরজা/০২

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট