1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগর বিএমএসএস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহী মহানগর বিএমএসএস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাগর নোমানী, রাজশাহী………………………………………………..

জমকালো আয়োজনে বিএমএসএস’র রাজশাহী মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৬টায় রাজশাহীর অনুরাগ কমিউনিটি সেন্টারের ভিআইপি সেমিনার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী মহানগরের সম্মেলন, কমিটি ঘোষণা, সাংবাদিকদের মিলনমেলা এবং “সাংবাদিকদের সুরক্ষা ও করনীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বিএমএসএস রাজশাহী মহানগরের আহবায়ক খোসরুল আরুন নোমানী’র সভাপতিত্বে এবং রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি মুরশীদ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও চ্যানেল আই এর রাজশাহী ব্যুরো প্রধান প্রবীণ প্রথিতযশা সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের খন্দকার আছিফুর রহমান। সম্মেলনের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সম্পাদক রহিমা খানম সুমি।

 

অতিথিবৃন্দ ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত উপদেষ্টা মিজানুর রহমান পাইলট, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাব্বির খান ও সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইসরাফিল হোসেন।

 

প্রধান আলোচকের বক্তব্যে- জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ঐক্যবদ্ধতার স্বার্থে এবং নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

 

তিনি আরো বলেন, সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে জবাব দিতে হবে। রাজশাহীতে আরেকটি সাংবাদিকও যদি হামলার শিকার হয় তাহলে প্রয়োজনে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যতক্ষণ দোষীকে শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ কাফনের কাপড় মাথায় বেঁধে সাংবাদিকদের পাশে রাজপথে থাকবো।#

 

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সবাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্মকান্ডে ভূয়সী প্রশংসান করে পথচলায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

আলোচনা শেষে ২য় পর্বে বিএমএসএস’র ৫১ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগর কমিটির অনুমোদন ও ঘোষণা করা হয়। সাথে সাথে সবাইকে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি খোসরুল আরুন নোমানী সাগর, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজেদুল হক টিটু, যুগ্ম সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসান সহ কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও সকল বিভাগীয় নেতৃবৃন্দ সাংবাদিক সহযোদ্ধারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট