1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীর ২৪নং ওয়ার্ডে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহী মহানগরীর ২৪নং ওয়ার্ডে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………..

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর ২৪নং ওয়ার্ডের বাসার রোড এলাকায় রাস্তা কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে জাতীয় তরুণ সংঘ স্কুল সংলগ্ন রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় কাজের মান সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র মহোদয়।

 

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের ৩৩ গ্রুপের আওতায় ২ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে একটি প্যাকেজে একটি নতুন কার্পেটিং সড়ক ও ৫টি কার্পেটিং সড়ক পুনঃ নির্মাণ, ৩টি নতুন সিসি সড়ক, ৪টি সিসি সড়ক পুনঃ নির্মাণ ও ৬টি টারসিয়ারী নর্দমা নির্মাণ কাজ চলমান রয়েছে। এই কাজের অংশ হিসেবে ২৪নং ওয়ার্ডের বাসার রোড এলাকায় রাস্তা কার্পেটিং কাজ চলছে।

 

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, উপ-সহকারী প্রকৌশলী মাহাদী, কার্য-সহকারী মুহিত ও ইসতিয়াকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট