1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৮০ বস্তা সারসহ আটক ২, জেল-জরিমানা শিবগঞ্জে অবৈধভাবে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহত মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

রাজশাহী মহানগরীতে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# প্রেস বিজ্ঞপ্তি, ১২ জানুয়ারি ২০২৩……………………………………..

অল কমিউনিটি ক্লাব লি. এর সার্বিক সহযোগিতায় কিশোর ফুটবল একাডেমি, রাজশাহীর আয়োজনে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সরকারের উদ্যোগে সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান অব্যাহত রেখেছি।

 

অল কমিউনিটি ক্লাব লি. এর ডাইরেক্টর মোঃ বজলুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা এ্যাড. আবু রায়হান মাসুদ ও রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরু। অনুষ্ঠানে কিশোর ফুটবল একাডেমি, রাজশাহীর সভাপতি আরমান পারভেজ ধুলু, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম জেডসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট