1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী বাগমারার আ'লীগ নেতা সালাম এর বহিষ্কার আদেশ প্রত্যাহার,এলাকায় মিষ্টি বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাজশাহী বাগমারার আ’লীগ নেতা সালাম এর বহিষ্কার আদেশ প্রত্যাহার,এলাকায় মিষ্টি বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভ্রামমান প্রতিনিধি, বাগমারা থেকে…………………………………

রাজশাহীর বাগমারা উপজেলার আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক এর দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

 

বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর সাক্ষরিত চিঠিতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পরলে গোয়ালকান্দি ইউনিয়ন জুড়ে নেতাকর্মীরা মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

 

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম বলেন, আমার নামে মিথ্যা অভিযোগ তুলে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আজ এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের মাধ্যমে সত্যের জয় হলো। আমি জাতীর পিতার আর্দশ বুকে ধারণ করে সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে বহিষ্কার করা হয়েছিল। আজ সে আদেশ প্রত্যাহার করাতে আমি সহ আমার  গোয়ালকান্দি বাসী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

এছাড়াও তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে বারবার নিযার্তিত হয়েছি। সব সময় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন আমার নেতা রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ এনামুল হক এর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। বিগত সময়ের মত আগামীতেও জাতীর পিতার আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে যাব।

 

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু মোল্লা বলেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে আব্দুস সালাম ভাই এর বিকল্প নেই। আজ গোয়ালকান্দিবাসীর আনন্দের দিন। আমরা গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং  রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ এনামুল হক এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট