1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ রাজশাহী অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির বাড়িঘর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় খাসপাড়ায় উচ্ছেদের কারণে বাসিন্দাদের ছাড়তে হচ্ছে চার প্রজন্মেও ঠিকানা রাজশাহীতে প্যারাকুয়েটসহ ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবীতে মানববন্ধন শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক

রাজশাহী নার্সিং কলেজে বি এসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের হামলা পাল্টা হামলায় আহত ১০

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি/ ইমতিয়াজ আহম্মেদ :

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও মারধোরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, যোগ্য শিক্ষক নিয়োগ সহ নানা দাবিতে আলাদা আলাদা ব্যানারে আন্দোলন করছে আসছে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা। সেই দাবি-দাওয়া নিয়ে আলোচনার এক পর্যায়ে বাক বিতন্ডার জেরে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা সম্প্রতি আলাদা আলাদা ব্যানারে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিং এর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কয়েকজন। সেখানে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের সাথে তাদের অশোভন আচরণ করে। এনিয়ে বাকবিতণ্ডা হলে শুরু হয় উত্তেজনা।Open photo

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা শিক্ষার্থীরা কলেজের বাইরে এসে গেটে অবস্থান নেন। আর বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা কলেজের গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। এ সময় দফায় দফায় ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা গেট ভাঙার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসেন। এর এক পর্যায়ে বিএসসি ইন নার্সিং এর এক নারীর শিক্ষার্থীর মোবাইল ফোন কেরেনেওয়ার চেষ্টা করে ডিপ্লোমা ইন নার্সিং এর এক শিক্ষার্থী। এনিয়ে পুলিশের উপস্থিতিতেই ভাঙা হয় গেট। শুরু হয় বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুই পক্ষের ইট ছোঁড়াছুঁড়ি। ঘটে হামলা, পাল্টা হামলা, মারধরের ঘটনা।

একাধিক নারী শিক্ষার্থীর অভিযোগ, তারা মারধরের পাশাপাশি হেনস্থার শিকার হয়েছেন রাজশাহী নগর পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুর রহমান জানান, উত্তেজনা নিরসনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতনরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে সেনাবাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট