1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাইবার অপরাধ ও বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করতে 'বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম'-এর আত্মপ্রকাশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা: ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ভোলার মনপুরায় মৎস্য কর্মকর্তার ঘুষ বাণিজ্যের অডিও ফাঁস: নড়েচড়ে বসল প্রশাসন, তদন্তে ৩ সদস্যের কমিটি সাইবার অপরাধ ও বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করতে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশ রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ: গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসা গোদাগাড়ীতে আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাগরিকদের মধ্যে বৈষম্য না করে জনকাঙ্ক্ষিত কাজ করুন: রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

সাইবার অপরাধ ও বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করতে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর সীমান্তবর্তী বাঘা উপজেলাকে মাদক, বেকারত্ব এবং ইমো হ্যাকিং ও প্রবাসী প্রতারণার মতো সাইবার অপরাধের দুর্নাম থেকে মুক্ত করার প্রত্যয়ে গঠিত হলো নতুন প্ল্যাটফর্ম ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’। তরুণ সমাজকে ই-কমার্স, প্রযুক্তি ও সৎ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী এক কর্মমুখী সম্মেলনের মাধ্যমে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাঘা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৫০ জন বাছাইকৃত অনলাইন উদ্যোক্তা, গাছি, চাষি ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল— “খাঁটি পণ্যের অধিকার, নিরাপদ হোক বাঘার বাজার”।

সম্মেলনের প্রেক্ষাপট ও মূল উদ্দেশ্য

বক্তারা বলেন, বিখ্যাত আম ও ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের জন্য বাঘার দেশব্যাপী সুনাম রয়েছে। তবে হাতে গোনা কিছু অসাধু ব্যক্তির ভেজাল এবং বিপথগামী তরুণের সাইবার অপরাধের কারণে সম্প্রতি বাঘার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে এই তরুণদের অপরাধ থেকে ফিরিয়ে এনে স্মার্টফোনের সঠিক ব্যবহারের মাধ্যমে বৈধ উপার্জনে সম্পৃক্ত করতেই এই ফোরাম গঠন করা হয়েছে।

ফোরামের ৪টি স্থায়ী লক্ষ্য ঘোষণা করা হয়:

  • সকল উদ্যোগের বিকাশ: আম বা গুড়ের পাশাপাশি পোশাক, হস্তশিল্প, নিরাপদ খাদ্য ও আইটি সেবাসহ সকল উদ্যোক্তাকে এক ছাতার নিচে এনে সহায়তা প্রদান।

  • সাইবার অপরাধ ও মাদক থেকে মুক্তি: বেকার তরুণদের ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট তৈরি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর।

  • খাঁটি পণ্যের সাপ্লাই-চেইন: স্থানীয় গাছি ও প্রান্তিক উৎপাদকদের সাথে তরুণ অনলাইন বিক্রেতাদের সরাসরি সংযোগ স্থাপন এবং ‘ডিজিটাল উদ্যোক্তা ডিরেক্টরি’ তৈরি।

  • ইতিবাচক পরিচয় পুনরুদ্ধার: বাঘাকে ‘হ্যাকার বা মাদকের এলাকা’ হিসেবে নয়, বরং ‘সৎ ও দক্ষ অনলাইন উদ্যোক্তাদের রোল মডেল উপজেলা’ হিসেবে প্রতিষ্ঠিত করা।

ফোরামের ৫ দফা প্রস্তাবনা

অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়: ১. ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সৎ উদ্যোক্তাদের প্রশাসনিক সুরক্ষা প্রদান।

২. বেকার তরুণদের ই-কমার্স ও বিজনেস অটোমেশন প্রশিক্ষণ এবং সহজ শর্তে ক্ষুদ্র ঋণ প্রদান।

৩. সাইবার অপরাধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন।

৪. নিরাপদ উৎপাদন, আধুনিক প্যাকেজিং ও কুরিয়ার সার্ভিসের সমন্বয়ে উন্নত পণ্য সরবরাহ অবকাঠামো তৈরি।

৫. বাজারকে চাঁদাবাজমুক্ত রাখা এবং তরুণ উদ্যোক্তাদের সাফল্যের গল্প প্রচার।

অতিথি ও অন্যান্য কার্যক্রম

বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার-এর প্রধান অতিথিত্বে অনুষ্ঠানে তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করতে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। প্রভাষক আব্দুল হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা উদ্যোক্তা ফোরামের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন সুলতান মহিউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, কানুনগো কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার (আইসিটি অফিসার) আব্দুল কুদ্দুস এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা প্রমুখ। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন রাতুল সরকার, জামিন উদ্দিন, রনি আহমেদ, আরিফা জেসমিন ও সোহানুর রহমান।

দিনের দ্বিতীয় ভাগে পণ্যের মূল্য সংযোজন, প্যাকেজিং ও কুরিয়ার ব্যবস্থাপনা নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। সবশেষে “খাঁটি পণ্যে স্বাবলম্বন হবে কর্মসংস্থানের হাতিয়ার, প্রতারণার নয়—খাঁটি পণ্য ও সৎ উদ্যোগে বাঘা আবার জাগবে” শীর্ষক শপথ গ্রহণের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট