1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা বক্সিং সমিতির উদ্যোগে নৌকা প্রতীকের প্রচার মিছিল ও গণসংযোগ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাজশাহী জেলা বক্সিং সমিতির উদ্যোগে নৌকা প্রতীকের প্রচার মিছিল ও গণসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………………..

আগামী ২১ জুন আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে রাজশাহী জেলা বক্সিং সমিতির উদ্যোগে প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বদলে যাওয়া রাজশাহীর উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র নির্বাচিত করতে নৌকার পক্ষে ভোট প্রদানের জন্য অনুরোধ জানান।

 

শুক্রবার সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম জিমনেসিয়াম হতে রেলগেট হয়ে স্টেশন মোড় হয়ে শহীদ কামারুজ্জামান চত্বরে এসে শেষ হয়। প্রচার মিছিলে বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম তুহিন, সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন কোষাধ্যক্ষ আশরাফুর রহমান কাজল, জেলা বক্সিং সমিতির সভাপতি তৌহিদুল হক সুমন, সাধারণ সম্পাদক শফিউল আজম মাসুদ, জাতীয় বক্সিং রেফারী জাজ আলতাফ হোসেন, বক্সিং রেফারি জাজ রকিবুল হক তুহিন, বক্সিং রেফারি জাজ খায়রুল ইসলাম, কৃতি বক্সার জনি, আরিফ, লালন, শাকিল, টিপু সুলতানসহ সকল বক্সারগণ অংশগ্রহণ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট