
রাজশাহী কলেজ ছাত্রলীগ ও এর কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে ক্যাম্পাস থেকে দুই কর্মীকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব রাশিকুজ্জামান প্রিতমের নেতৃত্বে ছাত্রলীগের ওই দুই কর্মীকে আটক করা হয়। পরে তাদের বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মেশকাতুল আহমেদ অভি। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম হযরত আলী। অপরজন একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ। তিনি মোহনপুর উপজেলার তশপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক দুই শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে রাজশাহী কলেজ ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনে তাদের কোনো দলীয় পদ-পদবি থাকার তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানা গেছে, আটক দুই শিক্ষার্থীকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।#
মোস্তাফিজুর রহমান লিটন,নিজস্ব প্রতিবেদক প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর