1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে মাদক সম্রাট নিত্য ইয়াবাসহ গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর মোহনপুরে মাদক সম্রাট নিত্য ইয়াবাসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 মোহনপুর প্রতিনিধি……………. 

রাজশাহীর মোহনপুরে মাদক সম্রাট নিত্য (৩৩)কে  গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের নিমাই চন্দ্রের ছেলে মাদক সম্রাট নিত্য কুমারকে তার নিজ বাড়ির পেছনের বাঁশঝাড়  থেকে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।

 

গ্রেপ্তারের সময়  মাদক সম্রাটের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও ৩ দশমিক ৩০ গ্রাম হিরোইন পেয়েছে পুলিশ । মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম দিক নিের্দশনায় ও এস আই  ইব্রাহীম খলিলুল্লাহ-র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

 

থানা সূত্রে আরো জানা যায়, তার নামে একাধিক  মাদকের  মামলা  মোহনপুর থানায় রয়েছে।এর আগে ১হাজার ৪শ’ ৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলো। সেই মামলায় নিত্য কুমার উচ্চ আদালত থেকে আর কোন দিন মাদক ব্যবসা করবে না এই মূলে আদালত থেকে জামিন পেয়েছিলো।

 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাদক দ্রব্য আইনে মামলা করে আসামিকে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট