1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ইটের আঘাতে এক পশুখাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ইব্রাহিমের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. আব্দুর রাজ্জাক (৫০) হরিহরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্য বিক্রির ব্যবসা করতেন। তাঁর বাবার নাম মো. ভুগোল।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে তর্ক-বিতর্কের একপর্যায়ে কয়েকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানচালক জুয়েল রানা (১৬), পিতা আব্দুল মজিদ, আহত হন। তাঁকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে স্থানীয় মকবুল (৫০), তাঁর ছেলে পশু চিকিৎসক শাহীন (২৬) এবং আরও কয়েকজনের নাম অভিযোগে এসেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। অভিযুক্তরা বাড়িঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন বলে জানিয়েছে স্থানীয়রা। নিহতের ছেলে রাজু দাবি করেন, ঘটনার আগের দিন তাঁদের দুটি আম্রপালি আমগাছ থেকে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তি আম চুরি করে বিক্রি করে দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে মোহনপুর থানার এসআই মোদাচ্ছের খাঁন ও এসআই জাহাঙ্গীর আলম সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। পরে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনপুর থানার এসআই জাহাঙ্গীর আলম সরদার জানান, সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট