1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মাদারীগঞ্জ হাটে ক্রেতা -বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের

রাজশাহীর মাদারীগঞ্জ হাটে ক্রেতা -বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

নাজিম হাসান………………………….

রাজশাহীর বাগমারা গনিপুর ইউনিয়নের হাসনিপুর (মাদারীগঞ্জ) হাটের টোল বা খাজনা আদায়কে কেন্দ্র ক্রেতা, বিক্রেতা ও ইজাদারদের মধ্যে দ্বেন্দ্বের সৃষ্টি হয়েছে। টোল বা খাজনা আদায়কে কেন্দ্র করে যে কোন সময় ইজারাদার ও ক্রেতা, বিক্রেতাদের মধ্যে সংঘর্ষের আশংকা করছেন সচেতন মানুষ।

ইজারাদারদের দৌরাত্ম থামাতে না পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বনিক সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সরকারী নীতিমালা লংঘন করে হাসনিপুর হাটের ইজারাদাগন জোরপূর্বক হাটে জিনিসপত্র নিয়ে আসা মানুষদের কাছ থেকে টোল আদায় করছেন। সরকারী নীতিমালাতে হাটের কাঁচা বাজারে ইজারাদার এক পক্ষের কাছ থেকে টোল আদায় করতে পারবেন। অথচ ইজারাদারগন তাদের নিয়োগকৃত লোকদের দিয়ে ক্রেতা, বিক্রেতা দুই পক্ষের কাছ থেকে টোল বা খাজনা আদায় করছেন। খাজনা আদায়কে কেন্দ্র প্রায় হাটের দিনে ক্রেতা, বিক্রেতা ও ইজারাদারগনের লোকজনের সাথে একাধিকবার ধাক্কা, ধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটছে।

অপর দিকে সাব ইজারাদারের অত্যচারে অতিষ্ট হাটে আসা সাধারন মানুষ। সাব ইজারাদার আব্দুল মতিন মটরসাইকেল থেকে শুরু করে বাজার যে কোন ধরনের যানবাহন আসলেই তাদের কাছ থেকে জোরপূর্বক টোল বা খাজনা আদায়ের নামে করা হয় চাঁদাবাজি। ভ্যান, অটোভ্যান, ভুটভুটি ও পিকআপ চালকেরাও অতিষ্ট সাব ইজারাদার আব্দুল মতিনের কর্মকান্ডে। এমন অভিযোগের বিষয়ে একাধিকবার বনিক সমিতির সদস্যরা বসেও কোন সমাধান করতে পারেনি। নিরুপায় হয়ে বনিক সমিতির সভাপতি বোরহান উদ্দীন ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ ৪৮ জন্য ব্যবসায়ী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করেছেন।

হাসনিপুর ((মাদারীগঞ্জ) হাটের বনিক সমিতির সভাপতি বোরহান উদ্দীন ও সাধঅরন সম্পাদক মোস্তাফিজুর রহমানের অভিযোগ, সরকারী নীতিমালা লংঘন করে তারা অবৈধ ভাবে জোরপূর্বক টোল বা খাজনা আদায় করছে। খাজনা আদায়কে কেন্দ্র ক্রেতা, বিক্রেতাদের সাথে ইজারাদারদের একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা চলতে থাকলে হাটের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। যে কোন সময় হাটটি ভেঙ্গে গেলে সরকারও লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাবে বলে আমরা মনে করছি। অভিযুক্ত হাট ইজারাদার আব্দুল মতিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট