1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে সিসি ক্যামেরা চাইলেন স্বতন্ত্র প্রার্থী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে সিসি ক্যামেরা চাইলেন স্বতন্ত্র প্রার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………….

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কেন্দ্রীয় মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলী। আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে ওই প্রার্থীর পক্ষে একটি প্রতিনিধিদল এ দাবি সম্বলিত একটি আবেদন জমা দিয়েছেন।

 

সিইসি বরাবর করা আবেদনপত্রে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অভিযোগ করে বলেন, রাজশাহীর বাঘা পৌরসভার ভোটে আওয়ামী লীগের প্রার্থী শাহীনুর রহমান পিন্টুর সমর্থকরা নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ভোটের দিন সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা থাকায় তিনি সব কেন্দ্রে সিসি টিভি ক্যামেরার মনিটরিং চান। যাতে ঢাকায় বসেই নির্বাচন কমিশন ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। অভিযোগের চিঠিতে তিনি আরও বলেন, ‘বিভিন্ন এলাকার ভোটাররা সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সংশয়ে রয়েছে। নৌকা প্রতীকের কর্মীরা পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের মারধরসহ হুমকি দিচ্ছে। এ ধরনের ঘটনার জন্য ভোটের দিনের সুষ্ঠু পরিবেশ নিয়ে মানুষ আতঙ্কিত ও ভীত। ভোটের আগে একজন বিদ্রোহী প্রার্থীর এমন আবেদনের বিষয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস নয়।

 

অভিযোগের ব্যাপারে বাঘা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল হাসানকে তাৎক্ষণিক ফোন দিয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বাঘা পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাইফুল ইসলাম, সদ্য বহিস্কৃত পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন এবং ব্যবসায়ী মো. ইসরাফিল হোসেন।

 

উল্লেখ্য, বাঘা পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর।এই নির্বাচনে সব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।এই পৌরসভায় মোট ভোটার সখ্যা ৩১ হাজার ৬৩৬ জন।এর মধ্যে নারী ভোটার ১৫ হাজার ৮৩৬ এবং পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ জন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট