1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় সাংবাদিককে প্রান নাশের হুমকি, থানায় অভিযোগ’ শিরোনামে সংবাদের প্রতিবাদ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহীর বাঘায় সাংবাদিককে প্রান নাশের হুমকি, থানায় অভিযোগ’ শিরোনামে সংবাদের প্রতিবাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৬৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত সোমবার (১০ জুলাই/২৩) “দৈনিক আমাদের নতুন সংবাদ” ‘যমুনা প্রতিদিন, দৈনিক উত্তর বঙ্গসহ কিছু, অনলাইন পোর্টাল নিউজ-এ “বাঘায় সাংবাদিককে প্রান নাশের হুমকি, থানায় অভিযোগ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি তথ্যগত ভুল ও মনগড়া, মিথ্যা বানোয়াট ও ভিত্তিহিন। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দ্রা জানাচ্ছি।

 

প্রকৃত বিষয়টি হলো, আবুল হাশেম নামের একজন ব্যাক্তি হাসপাতালের ভিতরে প্রবেশ করে কর্মরত কর্মচারীদের সাথে অশালিন আচরণ করে আক্রমানাত্বক, কথাবার্তা বলে এ্যাম্বুলেন্সের বেশি ভাড়া নেওয়া, পরিবেশ বিষয়ে জানতে চায়। তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সংবাদকর্মী হিসেবে পরিচয় দেন। কোন পত্রিকার সাংবাদিক জানতে চাইলে তিনি সাংবাদিকের পরিচয়পত্র না দেখিয়ে তর্কবির্তকে জড়িয়ে পড়েন। হাসপাতালের কর্মচারীরা বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলতে বলেন। পরে আমার কার্য্যালয়ে তাকে ডেকে নিয়ে কথা বার্তা বলি। এ সময় তার উগ্রভাব মুর্তি দেখে ভদ্রভাবে কথা বার্তা বলতে বলা হয়। সংবাদে প্রান নাশের হুমকিসহ ২০২০ সালের ২২ সেপ্টেম্বর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেটিও সত্য নয়। ওই সময় আমি ঢাকার মিডফোর্ড হাসপাতালে কর্মরত ছিলাম। আমি বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর সরকারি ঔষধ সরবরাহসহ কর্মকর্তা/কর্মচারীরা রোগীদের সার্বিক সেবা প্রদান করে যাচ্ছেন। সত্য ঘটনা আড়াল করে আমার ও হাসপাতালের সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে মনগড়া,বানোয়াট মিথ্যা সংবাদ সরবরাহ করে প্রকাশ করা হয়েছে।#

প্রতিবাদকারী-

ডাঃ মোঃ আশাদুজ্জামান

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

বাঘা, রাজশাহী।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট