
# মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা চত্বর থেকে এক বিশাল র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।
র্যালি শেষে সকাল ১০টা ৪০ মিনিটে উপজেলা পরিষদের হলরুমে “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #