1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় নিরাপদ আম উৎপাদন প্রশিক্ষণ কোর্স পরিদর্শন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

রাজশাহীর বাঘায় নিরাপদ আম উৎপাদন প্রশিক্ষণ কোর্স পরিদর্শন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহী থেকে………………………………..

বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (বাগ) এর আয়োজনে এবং কৃষি গবেষণা ফাইন্ডেশন ( কেজিএফ) এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের ১ম দিন রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মোঃ শফিকুল ইসলাম ছানার আম বাগানে নিরাপদ আম উৎপাদন কলাকৌশল কার্যক্রম সরেজমিন পরিদর্শন করানো হয়।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) এর সাবেক ডিজি আবুল কালাম আজাদ, আঞ্চলিক ফল গবেষণা কেন্দ্র, রাজশাহীর ইনচার্জ প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. আলীম উদ্দিন ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক (শস্য) ও উক্ত কোর্সের ডিরেক্টর তৌফিকুর রহমান  এবং কোর্স কোঅর্ডিনেটর অতিরিক্ত উপপরিচালক (এল আর), খামারবাড়ি ঢাকার ড. আব্দুল কাইয়ুম ।

এ প্রশিক্ষণে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ জেলার ৩০ জন বিসিএস কৃষি ক্যাডার অফিসারবৃন্দ অংশগ্রহণ করছেন। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘার আগত অফিসারদের ফুলেল শুভেচ্ছা এবং বাঘা উপজেলার নিরাপদ আম রপ্তানি বিষয়ক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।#

এডিট:আরজা/১৬

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট