1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী দিনে আলোচনা সভা-পুরস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

রাজশাহীর বাঘায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী দিনে আলোচনা সভা-পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………………..

পুষ্টিকর খাবার বিতরণ, র‌্যালি,কুইজ-চিত্রাংকন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহ মঙ্গলবার (১৩জুন) শেষ হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল-‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত সভায় গর্ভবতী এবং দুগ্ধ দানকারী মা ও প্রবীনদের স্বাস্থ্য পরীক্ষা সহ নিরাপদ খাদ্য ও সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়। মঙ্গলবার (১৩জুন) সমাপনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুষ্টি কমিটির সভাপতি ,উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.লায়েব উদ্দীন লাভলু। স্বাগত বক্তব্য কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশাদুজ্জামান আশাদ, সপ্তাহব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, জনসচেতনতা বাড়াতে গত ৭জুন থেকে থেকে দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়।

 

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো আজিজুল আলম,প্রধান শিক্ষক আনজারুল ইসলাম,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসার, সমাজ সেবা অফিসার, চিকিৎসক, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফগণ এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট