1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

রাজশাহীর বাঘায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায়

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (২৮ জুলাই’২৫) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’২৫ এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করে।

সকাল সাড়ে ১০ টায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। তিনি বলেন, জুলাই পুনর্জাগরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে, চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। একই কর্মসূচির আওতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,বাঘা উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে মোবাইল সার্ভিস ভ্যানে ফিজিওথ্যারাপি চিকিৎসা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আছাদুজ্জামান (আশাদ),কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,মৎস্য অফিসার তহুরা খাতুন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, বাদশা আলীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স (ব্রাদার ও সিসটার), উপজেলার দপ্তর প্রধান ও চিকিৎসা নিতে রোগী এবং স্বজনরা ।

উদ্বোধন শেষে ডিজিটাল পেসার যন্ত্রে রক্তচাপ পরীক্ষা করায়ে, হৃদরোগ বিশেষজ্ঞ এর নিকট প্রথম চিকিৎসা নেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। পরে ক্রমাগতভাবে আগত রোগীদের চিকিৎসাসহ ঔষধ প্রদান ও স্বাস্থ্য সচেতনতায় পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত- হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলাম,মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রওশন কবির,মেডিক্যাল অফিসার ডাঃ নয়ন কুমার, ফিজিওথ্যারাপি চিকিৎসক ডাঃ সিরাজুম মুনিরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আছাদুজ্জামান জানান,বিকের ৪টা পর্যন্ত পুরুষ-মহিলা ও শিশু মিলে মোট ১৫০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ সিরাজুম মুনিরা জানান,৪টা পর্যন্ত নারি-পুরুষ মিলে মোট ৩২ জনকে ফিজিওথ্যারাপি চিকিৎসা দেওয়া হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট