1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায়  ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ……………………………………………………..

রাজশাহীর বাগমারায় পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়।

 

১লা নভেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোহনগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বাগমারা থানা পুলিশ তাদের সহযোগিতা করেন।

 

জানা যায়, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় রইস মুদি দোকানে অতিরিক্ত চিনি মজুদ রাখা ও বেশী দাম বিক্রি করায় ৫ হাজার টাকা, একই অপরাধে বিপ্লব মুদি দোকানকে ৫ হাজার টাকা, মিঠু মুদি দোকানকে দাম বেশী রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করা করায় ৬ হাজার টাকা, অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরী করায় জান্নাত হোটেলকে ১ হাজার টাকা এবং বিষাক্ত রং ব্যবহার করে পণ্য উৎপাদন করায় মোস্তফা চা’দোকানকে  ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান অব্যহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাসুম আলী জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট