1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় পরীক্ষার্থীদের চেক ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় পরীক্ষার্থীদের চেক ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি…………………………………

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশে কেউ কর্মহীন থাকবেনা। সবাইকে আত্মনির্ভশীল করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। দুঃস্থ নারীরা যেন সমাজের বোঝা না হয় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বিনামূল্যে তাদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে দুঃস্থ মহিলারা বেকার সমস্যার সমাধান করতে পারবে। সেই সাথে উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের মাধ্যমে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে তারাও যেন আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে সে কারণে প্রশিক্ষণ শেষে তাদের কেউ আর্থিক সহযোগিতা প্রদান করছে সরকার। এরফলে নারীরা নতুন নতুন আত্মকর্মসংস্থান সৃষ্টি করে সাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে।

 

রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় আয়োজিত চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। আলোচনা শেষে আইজিএ প্রশিক্ষণ প্রাপ্ত ১৭ তম ব্যাচের ৫০ জনের মাঝে চেক এবং ১৮ জন দুঃস্থ মহিলার হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) সুমন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপকারভোগী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট