1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় আ’লীগ নেতা জাহাঙ্গীরের পিতার মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল ও খেলার মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ: এগিয়ে এলেন ডোকলহাটি ইউথ ক্লাব ও প্রবাসীরা মির্জাপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত: শিশুদের সুরক্ষায় জনসচেতনতামূলক কর্মসূচি রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি: আক্রান্ত বাড়ছে, রামেকে ২৩ জনের মৃত্যু হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক এমপি নুসরাত তাবাসসুম বাড়ি অগ্নিকাণ্ড: শর্টসার্কিট নয় দাবি পল্লী বিদ্যুতের মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত কুষ্টিয়ায়

রাজশাহীর বাগমারায় আ’লীগ নেতা জাহাঙ্গীরের পিতার মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা, রাজশাহী প্রতিনিধি……………………………………….

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এর পিতা মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মকবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। সোমবার বিকেল সাড়ে ৪ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

গত শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। মৃত্যুকালে ছেলে- মেয়ে নাতি, নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মকবুল হোসেন এর বাড়ি আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামে। মরহুম মকবুল হোসেন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট