1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার তাহেরপুরে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহীর বাগমারার তাহেরপুরে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি………………………………………………

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে পৌরসভায় যথাযথ মর্যাদায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন রোজ শুকবার সন্ধ্যায় তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগের পার্টি অফিসে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন, অর্জন ও গৌরবের ৭৪ বছর উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

 

উক্ত আলোচনা সভায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুরের সভাপতিত্বে এবং যুগ্ন – সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান এবং জেলা সেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা ১৩নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকার, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শরীফ আহমেদ, তাহেরপুর পৌরসভার কালেক্টর জাহাঙ্গীর আলম , তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, তাহেরপুর ডিগ্রী কলেজ শাখার সাবেক সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন ও সাধারণ সম্পাদক কুরবান খাঁ , আওয়ামী লীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে কেক কেটে গৌরবের অভিযাত্রায় ৭৪ তম বছরকে স্বরণ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট