1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা  থেকে……………………………………

রাজশাহীর বাগমারায় ডিসেম্বর মাসের উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, বিদায়ী ওসি রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, সোনাডাঙ্গার চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, হামিরকুৎসার চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, শিক্ষা অফিসার মনিরা খাতুন, গোয়ালকান্দির চেয়ারম্যান আলমগীর সরকার, গোবিন্দপাড়ার চেয়ারম্যান হাবিবুর রহমান, দ্বীপপুরের চেয়ারম্যার বিকাশ চন্দ্র, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাচেন আলী, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ সহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং জনপ্রতিনিধিগণ।

 

আইন শৃংখলা বাহিনীর একার পক্ষে উপজেলা থেকে মাদক নির্মূল করা সম্ভব না। মাদকের অবাধ ব্যবহার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন থানার ওসি আমিনুল ইসলাম। সেই সাথে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সেই সাথে মোবাইল কোর্ট, থানায় বিভিন্ন মামলা, বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট