1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পুঠিয়ার দুই ইউপিতে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ার দুই ইউপিতে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি…………………………………………

পুঠিয়ার আলোচিত দুই ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে ২৯ ডিসেম্বর । দুই ইউপিতে মোট চেয়ারম্যান পদে ১২ জন, ও সদস্য পদে ৮৩ জন প্রার্থী প্রতিদন্দিতা করতে যাচ্ছেন। চলতি ডিসেম্বর মাসের ২৯ তারিখেই ভোট গ্রহন হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জয়নুল আবেদিন। ভোট গ্রহণের সকল প্রস্তুতি চলছে। ভোট যেন অবাধ নিরপেক্ষ হয় সে জন্য প্রশাসন নিষ্ঠার সাথে কাজ করছে।

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলামড়িয়া ইউনিয়ন ২ টিতে নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ভাল্লুকগাছি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২৭ হাজার ৪’শ ৯০ জন ও শিলমাড়িয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪’শ ২৬ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদিন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আজ প্রতিক বরাদ্দের দিন। সকল প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। মোট চেয়ারম্যান পদে ১২ জন। সদস্য পদে শিলমাড়িয়ায় ৪০ জন, ও ভাল্লুকগাছিতে পেয়েছেন ৪৩ জন।

 

এছাড়া চেয়ারম্যান পদে শিলমাড়িয়ায় ০৫ জন, ভাল্লুকগাছিতে চেয়ারম্যান পদে ০৭ জন তাদের প্রতীক পেয়েছেন। ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ জিল্লুর রহমান (নৌকা), আসিফ-উজ-জামান (লাঙ্গল)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে নাজমুল গনি পিন্টু৷ (চশমা), মো. সাইদুর রহমান (ঘোড়া), মো. আশরাফুল ইসলাম (টেবিল ফ্যান), মো. মেহেদী হাসান সুলতান ( মোটরসাইকেল) ও একরামুল হক (আনারশ) প্রতিক পেয়ে প্রতিদ্বন্দিতা করবেন। শিলমাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাফিজুর রহমান (আনারস), মো. খাদেমুল ইসলাম (মোটরসাইকেল), মো. আলী আজগর (ঘোড়া) ও আবু হায়াত মো. আসাদুজ্জামান ( চশমা) প্রতীক পেয়ে প্রতিদ্বন্দিতা করবেন।

 

চলতি মাসের ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ সময় উপজেলা চত্তরে বিভিন্ন প্রার্থী ও তাদের অনুসারীদের মাঝে আনান্দ করতে দেখা যায়। ভালুকগাছী ইউনিয়নের সদস্য পদের তরিকুল নামের এক প্রার্থী বলেন, আমি তালা প্রতিক পেয়েছি। গতবারও আমি ভোট করেছি অল্পের জন্য জয়লাভ করতে পারিনি। এখন প্রতিক পেয়েছি, ভোটারদের মাঝে আবার আনান্দঘণ পরিবেশ দেখা যাচ্ছে। আমি এবার আশাবাদি।

 

উল্লেখ্য যে, ভালুকগাছি ইউনিয়নে আ’লীগের দলীয় প্রার্থী রয়েছেন জিল্লুর রহমান ও জাতীয় পার্টির আসিফ-উজ-জামান। এবং শিলমাড়িয়া ইউনিয়নে আ’লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট