1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পবার স: প্রা: বিদ্যালয়ের সহকারি শিক্ষককে কান ধরে উঠবস করার প্রতিবাদে  কালো ব্যাচ ধারণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রাজশাহীর পবার স: প্রা: বিদ্যালয়ের সহকারি শিক্ষককে কান ধরে উঠবস করার প্রতিবাদে  কালো ব্যাচ ধারণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নজিস্ব প্রতবিদেক…………………….

রাজশাহীর পবার হাড়–পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদাউসকে কান ধরে উঠবস করানোর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কালো ব্যাচ ধারন করেছেন সারা দেশের সহকারি শিক্ষকরা। একই সঙ্গে জেলা প্রথমিক শিক্ষক সমাজের উদ্যোগে এ ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে প্রতিবাদলিপি প্রদানও করেছে। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এসব কর্মসূচি ঘোষণা করে।

 

সোমবার (২৯ আগস্ট) রাতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় যে বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে সহকারি শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করবেন। বৃহস্পতিবার সারা দেশের মতো রাজশাহীর বিভিন্ন উপজেলায় অবস্থিত সহকারি শিক্ষকরা বিদ্যালয়ে কালো ব্যাচ ধারণ করে পাঠদান করেন।

 

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও মো. আব্দুল লতিফ এ কর্মসূচির ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা প্রশাসকের নিকট প্রতিবাদলিপি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।

 

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ রাজশাহী জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে এ ঘটনায় নিন্দা জানানো হয়। প্রতিবাদলিপির অনুুলিপি প্রেরণ করা হয়েছে প্রথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরও।

 

প্রাথমিকের কয়েকজন সহকারি শিক্ষক জানান, এটা ন্যাক্কারজনক একটি কাজ। এমন ঘটনা যেন আগামীতে না ঘটে তার জন্য ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়েছে।

 

এদিকে, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এসব কর্মসূচিতে বলা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় স্ব-স্ব উপজেলায় মানববন্ধন এবং আগামী ১১ সেপ্টেম্বর স্ব উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি জমা দেয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট