1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর দৈনিক সোনার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার আশিকের বাবার মৃত্যুতে শোক - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীর দৈনিক সোনার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার আশিকের বাবার মৃত্যুতে শোক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………

দৈনিক সোনার দেশের সিনিয়র রিপোর্টার শাহিনুল ইসলাম আশিকের পিতা মোশাররফ হোসেন ওরফে মুসলেম (৬০) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে নগরীর বুধপাড়া গণির মোড় সংলগ্ন নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মধ্য বুধপাড়া কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয় ও দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে দুই ছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য গুনিগ্রাহী রেখে গেছেন।

 

তার মৃত্যুতে শুক্রবার (২ সেপ্টেম্বর) গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

 

শোকবার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মোশাররফ হোসেনের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

সোনার দেশ পরিবার: গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। এক শোক বার্তায় তিনি মোশাররফ হোসেনের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

আরইউজে: গভীর শোকপ্রকাশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক শোকবার্তায় আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক গভীর শোক প্রকাশ করেন।

 

আরইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট