1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোর- মোহনপুরে  সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ ফেলে ঠিকাদার উধাও ! - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর তানোর- মোহনপুরে  সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ ফেলে ঠিকাদার উধাও !

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি………………………………..

রাজশাহীর তানোরে সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ সম্পন্ন না করেই ঠিকাদার উধাও বলে অভিযোগ উঠেছে। ফলে ঠিকাদারের এমন দায়িত্বহীনতায় তানোর ও মোহনপুর দুই উপজেলার হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এতে ঠিকাদারের প্রতি মানুষের প্রতিনিয়ত বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ।

 

জানা গেছে, বিগত ২০০৬ সালে রাজশাহীর তানোর ও মোহনপুর দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে শীব নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২০১০ সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। কিন্ত্ত দফায় দফায় অর্থ বরাদ্দ করা হলেও সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় সেতু মানুষের তেমন কোনো কাজে আসছে না।

 

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিগত ২০২০-২১ অর্থবছরে সেতুর প্রায় ১৫০ মিটার সংযোগ সড়কে ড্যাম্পিং-মাটি ভরাট, আরসিসি ব্লক ও প্রটেকশন ওয়াল নির্মাণের দরপত্র আহবান করা হয়। এতে প্রকল্পিত ব্যয় ধরা হয় ৩ কোটি ৮১ লাখ ১২ হাজার ৫০৬ টাকা এবং চুক্তি মুল্য প্রায় ৩ কোটি ৬১ লাখ ১০ হাজার ৫০৬ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। বিগত ২০২১ সালের ৭মে কাজ শুরু করে, ২০২২ সালের ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলা হয়। তবে তারা এখানো অর্ধেক কাজও করতে পারেন নি। সংযোগ সড়কে প্রায় কোমর পর্যন্ত মাটি কাটার পর দুই মাস ধরে কাজ বন্ধ রয়েছে। এতে একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে। কিন্ত্ত কাজ সম্পন্ন করতে না পারলেও ইতমধ্যে ঠিকাদার এক কোটি ৪১ লাখ ৯ হাজার ১১৮ টাকা উত্তোলন করে লাপাত্তা।

 

এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ঠিকাদারকে বার বার তাগিদ দেয়া হলেও তারা এখানো কাজ শুরু করছে না। এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার আব্দুর রশিদ বলেন, সংযোগ সড়কে হেরিংবন্ড করার কথা ছিল না, কিন্তু হেরিংবন্ড করতে বলছে। তিনি বলেন, কাজের সময় বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে, সময় বাড়ালে কাজ শুরু হবে, আর পুরো বিল উত্তোলন করা হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট