1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে বাধা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

রাজশাহীর তানোরে বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে বাধা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি………………………..

রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি) সরকারপাড়া গ্রামের বাসিন্দা ও রাষ্ট্রিয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডলের দখলীয় সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা দিয়েছে কথিত যুবলীগ নেতা কাওসার আলী বলে অভিযোগ উঠেছে। এছাড়াও একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করে প্রকাশ্যে গালাগাল ও মারপিটের হুমকি রাস্ট্রের জন্য চরম লজ্জার। এঘটনায় এলাকাবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, উপজেলার সরঞ্জাই ইউনিয়নের (ইউপি) সরঞ্জাই মৌজায়, ১৮৭০ নম্বর দাগে ১৫ শতক সম্পত্তি ক্রয় করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল। যাহার দলিল নম্বর ২৭০২৯/৮০ এবং পিএস কেস নম্বর 36/x11/80-8। উক্ত সম্পত্তি তিনি দীর্ঘ প্রায় চার দশক যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় গত ৩ আগষ্ট বুধবার সেখানে ঘর নির্মাণ শুরু করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল। কিন্ত্ত কথিত যুবলীগ নেতা কাউসার আলীর নেতৃত্বে কয়েক ব্যক্তি ঘর নির্মাণে বাধা দিয়ে অপ্রকাশযোগ্য ভাষায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের গালাগালি করেন। এমনকি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডলের বিরুদ্ধে সরকারি খাস জায়গা দখলের অভিযোগ করেন ইউএনও এর দপ্তরে।

 

স্থানীয়রা বলছে, শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সমাজে হেওপ্রতিপন্ন করতে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কারণ বীর মুক্তিযোদ্ধার দখলীয় সম্পত্তি যদি খাস হয়, তাহলেও সেই সম্পত্তির ভোগদখলের অধিকার সেই পরিবারের। কেননা বাদি হলে রাস্ট্র পক্ষ হতে পারেন, এখানে কাওসার গংয়ের বাদি হবার কোনো সুযোগ নেই।

 

এবিষয়ে তানোর ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) লুৎফর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাদের নির্মাণ কাজ স্থগিত রাখতে বলা হয়েছে। তিনি বলেন, যদি সম্পত্তি খাস হয় তাহলেও সবার আগে সেই সম্পত্তিতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার রয়েছে।

 

এবিষয়ে জানতে চাইলে কাওসার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামবাসি বাধা দিয়েছে, তিনি সহযোগিতা করেছেন মাত্র। এবিষয়ে জানতে চাইলে রাস্ট্রিয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল অশ্রুসজল চোখে বলেন, তার ক্রয়কৃত সম্পত্তিতে ঘরতে গিয়ে কাওসার আলী গং তাকে যে ভাষায় গালাগালি করেছেন সেটা বলার ভাষা নেই। তিনি বলেন, এর বিচার তিনি রাস্ট্রের কাছে দিলেন এটা দেশের পুরো মুক্তিযুদ্ধের অসম্মান করার সামিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট