1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে বাল্যবিয়ে প্রতিরোধে সেমিনার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ

রাজশাহীর তানোরে বাল্যবিয়ে প্রতিরোধে সেমিনার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সোহানুল হক পারভেজ, তানোর, রাজশাহী থেকে………………………………………

রাজশাহীর তানোরে ফুড ফর দ্য হাঙরি (এফএইচ) এনজিও কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও আলোচনা সভা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় এফএইচ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও এফএইচ সংস্থার তানোর এরিয়া অফিসের ম্যানেজার গৌতম দাসের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এফএইচ এসোসিয়েশন কান্ট্রি ডিরেক্টর সমরেশ নায়েক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুমন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার মুনিরা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান প্রমুখ।

এসময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এফএইস আসোসিয়েশনের তানোর এরিয়া অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের এফএইস আসোসিয়েশনের সদস্যরা ও সুধিজনরা উপস্থিত ছিলেন। শেষে সুন্দরবন থিয়েটার বাল্যবিবাহ প্রতিরোধে একটি নাটক পরিবেশন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট